সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
সরকারের দুই বছরপূর্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর এই ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে বাংলাদেশ বেতার ও টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে বলে তার উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান।

সমসাময়িক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর ভাষণে জাতীয় রাজনীতি, পৌর নির্বাচন, সহিংস রাজনীতি ও জড়িতদের বিচার, যুদ্ধাপরাধীদের বিচার, জাতীয় ও আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশের অগ্রগতি, পদ্মাসেতু, অর্থনীতি, মানুষের আর্থ-সামাজিক অবস্থা, আইনের শাসন, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয় উঠে আসতে পারে বলে জানা গেছে প্রধানমন্ত্রীর দফতরের সূত্রে।

২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট।এরপর বিএনপির বর্জনের মধ্যে অনুষ্ঠিত ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ১২ জানুয়ারি সরকার গঠন করে আওয়ামী লীগ।

  •  
  •  
  •  
  •  

Tags: