কুবিতে স্নাতক শ্রেণীর অপেক্ষামান তালিকা প্রকাশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মান শ্রেণীর ভর্তির অপেক্ষামানদের তালিকা প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষার কেন্দ্রিয় কমিটির সদস্য সচিব মোঃ মজিবুর রহমান মজুমদার সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,শুন্য আসন পূরণের নিমিত্তে এ অপেক্ষামান তালিকা প্রকাশ করা হয়েছে। আগামি ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিটের ৩৫১ থেকে ৬৫০, বি ইউনিটের( মানবিক) ২৫৮ থেকে ৫৫০, সি ইউনিটের (বাণিজ্য) ২০১ থেকে ৩০০, মানবিক শাখা ১৭ থেকে ৩০, এবং বিজ্ঞান শাখা ২৫ থেকে ৪০ জনের সাক্ষাৎকার নেয়া হবে।
পরের দিন ১৮ জানুয়ারি ‘এ’ ইউনিটের ৬৬১ থেকে ৯৫০, বি ইউনিটের (বাণিজ্য) ৫৩ থেকে ৩০০ জনের সাক্ষাৎকার নেয়া হবে। শেষ দিন ১৯ জানুয়ারি ‘এ’ ইউনিটের ৯৫১ থেকে ১২০০, বি ইউনিটের (বিজ্ঞান) ১৪২ থেকে ৩০০ জনের সাক্ষাৎকার নেয়া হবে। ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে এ সাক্ষাৎকার নেয়া হবে। তবে সি ইউনিটের মানবিক ও বিজ্ঞান শাখার সাক্ষাৎকার ১৭ তারিখ বিকাল ৩:৩০ থেকে নেওয়া হবে।এদিকে সাক্ষাৎকারে উত্তীর্ণ ‘এ’ ও ‘বি’ ইউনিটের শিক্ষার্থীরা ২০ থেকে ২৫ জানুয়ারি এবং ‘সি’ ইউনিটের শিক্ষার্থীরা ১৮ থেকে ২৫ জানুয়ারির মধ্যে ভর্তি হতে পারবেন।
প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তন (মাইগ্রেশন) ১৪ জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে।নবীন শির্ক্ষীদের ক্লাস শুরু হবে ০১ ফেব্রুয়ারি থেকে।

