তৃতীয় দিনের কর্মবিরতিতে অচল কুবি

এস এম জোবায়ের, কুবি প্রতিনিধি:
৮ম জাতীয় বেতন কাঠামোতে অর্থমন্ত্রীর প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ ও অন্যান্য অসঙ্গতি দূরীকরণে দাবিতে তৃতীয় দিনের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

টানা তিন দিন ধরে এই কর্মবিরতিতে ৯টি চূড়ান্ত পরীক্ষা স্তগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নূরুল কবির চৌধুরী। কর্মবিরতির তিন দিনে সোম, মঙ্গল,বুধবারবার বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আইনুল হক বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কোন ক্লাস ও পরিক্ষা হবেনা।’

উল্লেখ্য, গত বছরের কয়েক মাস ধরে বেতন বৈষম্য নিয়ে ও ৮ম বেতন কাঠামোতে অসঙ্গতির বিরোধিতা করে আন্দোলন করে আসছেন দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কয়েকবার সময়সীমা বেঁধে দিয়ে সর্বশেষ ২ জানুয়ারি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত এ কর্মসূচি পালিত হচ্ছে।

  •  
  •  
  •  
  •