শীতার্তদের পাশে গণবির সামাজিক সংগঠন ‘বৃন্ত’
মোঃ রিফাত মেহেদী, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
‘একটি হাসি মুখের জন্য’ এই শ্লোগানকে সামনে রেখে এগিয়ে চলছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাজসেবামূলক সংগঠন ‘বৃন্ত’। আর্ত-মানবতার সেবায় বিনামূল্যে রক্তদান কর্মসূচী এবং দূস্থ ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে তারা।
সেই ধারাকে অব্যাহত রেখে শুক্রবার (২২ জানুয়ারী) ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ৪ টি গ্রামের দূস্থ-অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বৃন্ত।
স্বাধীনতার চেতনায় উদ্ভুদ্ধ সামাজিক সংগঠন বৃন্ত কাজ করে যাচ্ছে এসব বঞ্চিত মানুষদের মৌলিক চাহিদাগুলো পূরণ করার উদ্দেশ্যে। বিনামূল্যে রক্তদান কর্মসূচী দিয়ে সংগঠনের যাত্রা শুরু করেছিল বৃন্ত। তবে বর্তমানে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীসহ আরও অন্যান্য পদক্ষেপ হাতে নিয়েছেন তারা।
বৃন্তের সভাপতি ‘নাজমুল হোসেন ফয়সাল’ জানান-“বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হওয়া সত্ত্বেও আজও অধিকার আদায়ে ব্যার্থ এসব মানুষেরা। তাদের পাশে আমরা আছি এবং থাকব সেই প্রত্যাশাই ব্যাক্ত করছি আজ।”

