তানোরে তীব্র শীতে বাড়ছে অসুস্থ্যের সংখ্যা

মিজানুর রহমান, তানোর সংবাদদাতা:
রাজশাহীর তানোরে হাঁড় কাঁপানো শীতে জনজীবনে নেমে এসেছে দূর্ভোগ। দূর্ভোগের ছাপ শুধু হত-দারিদ্ররই নয়, সর্ব স্তরের মানুষের মাঝে তা লক্ষ্য করা যায়।

গতকাল রোববার সকালে তীব্র শৈত্য প্রবাহের কারণে, চাঁন মোহাম্মদ (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত ব্যাক্তি উপজেলার আমশো গ্রামের মৃত আব্দুল হামেদের পুত্র।

এ ব্যাপারে, মৃতের চাচা জানান, ২৪ই জানুয়ারী (রোববার ) সকাল ৬টায় তীব্র কুয়াশার মধ্যে উপজেলার শীব নদীর বিলের খাড়ির জমিতে কাজ করছিলো সে৷ এসময় প্রচন্ড শীতের কনকনে কাপুনিতে জমিতে পড়ে যায়। তাৎক্ষনিক প্রত্যক্ষদর্শীরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। রোববার বাদ আসর মৃত চান মোহাম্মদের জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্তানে দাফনকার্য সম্পন্ন করা হয়।

জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায় , গতকাল রোববার রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ১৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসে আদ্রতা ছিলো ৯৭ শতাংশ ও সন্ধ্যা ৬টায় ৭৯ শতাংশ।

এদিকে প্রচন্ড শীতে আক্রান্ত হয়ে তানোর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে শিশু ও বৃদ্ধাসহ শীত জনিত রোগে আক্রান্ত হয়ে বহু লোক ভর্তি হয়েছে। হাসপাতাল সূত্র জানায় আরও জানায়, তীব্র শীতের কারণে এ রোগীদের সংখ্যা বেড়েই চলেছে।

  •  
  •  
  •  
  •  

Tags: