তানোরে পত্রিকার মোড়ক উন্মোচন ও শীর্তাতদের কম্বল বিতরণ

মিজানুর রহমান, তানোর সংবাদদাতা:
‘সাহিত্যের মাঝে খুঁজি প্রাণ প্রকৃতি ও মানবতা।’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী তানোরে উপজেলায় তানোর সাহিত্য পরিষদের (তানোসপরি) উদ্যোগে রবিবার বিকেলে ‘বিলকুমারী সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও হত দরিদ্র শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক ও যুগ্ম সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোসপরি’র উপদেষ্টা কবি ও অধ্যাপক লুৎফর রহমান, জাতীয় পুরুস্কার আর্দশ কৃষক নূর মোহাম্মদ, কবি মাইকেল গোমেজ। এছাড়া উপস্থিত ছিলেন তানোস পরি’র সভাপতি কবি অসীম কুমার সরকার, সহ-সভাপতি কবি মঈন শেখ, কবি এমদাদুল হক রেজা, প্রবীণ কবি রেজাউল ইসলাম, কবি আফাজ উদ্দীন কবিরাজ, কবি আইরিন সুলতানা, বে-সরকারি গবেষণা সংস্থা বারসিক বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি মো: শহিদুল ইসলাম ও তানোর প্রতিনিধি শহিদুল ইসলাম শহীদ, স্বপ্নচারী যুব সংঘের সভাপতি রুবেল হোসেনসহ সুধীবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেন, ‘আপনারা ক্ষুদ্র প্রয়াসে এ সমাজের ভালো ও সুন্দর দিকগুলো তুলে ধরছেন। তানোরের বিলকুমারী, শিবনদীর যে ইতিহাস, ঐতিহ্য, প্রাণবৈচিত্র্য সাহিত্যের মধ্যে প্রকাশ করছেন, যা সমাজের মানুষের সংকীর্ণ দিকগুলো ভালোর দিকে নিয়ে যাচ্ছে। তানোসপরি’র মাধ্যমে অনেক নবীন ও কাঁচা লেখকরাও সাহিত্য চার্চা করতে পারছেন। যা আমাদের সমাজ ও জীবনের জন্য সুখোকর।’

অনুষ্ঠানে কবিরা তানোর সম্বলিত লেখা বই প্রধান অতিথির হাতে তুলে দেন এবং কবিরা তাঁদের স্বরচিত কবিতা পাঠ করে শুনান।

এর আগে তিনি মাসিন্দা গ্রাম,আমশো ভূমি অফিস,তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়,একটি বাড়ি একটি খামার অফিস পরিদর্শন ও উপজেলা পরিষদের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

  •  
  •  
  •  
  •