কুবিতে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বন্ধু’র কমিটি গঠন

এস এম জোবায়ের, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদাতাদের একমাত্র সেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধু’র কার্যকরী পরিষদ-২০১৬ গঠন করা হয়েছে। ব্যাবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী আইনুন নিশাত চৌধুরীকে সভাপতি এবং আইসিটি বিভাগের শিক্ষার্থী মাসুদ পারভেজ সবুজকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্নরা হল সহ-সভাপতি রনি মজুমদার, তানভীর আহমেদ এবং মোঃ মোজাম্মেল হক। যুগ্ম সাধারণ সম্পাদক আখি আলম রকি এবং সাহাব উদ্দিন শুভ। সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, অর্থ সম্পাদক মোঃ আমজাদ হোসেন ,প্রচার সম্পাদক আতিকুর রহমান, সহ- প্রচার সম্পাদক মাহবুবুর মাশুক রহমান, প্রকাশনা সম্পাদক টিপু সুলতান।

কার্যকরী সদস্যরা হলেন-শেখ মোহাম্মদ সাদ্দাম হোসেন, সায়েদুর রহমান, মোঃ কামাল হোসেন, ফাইজুল ইসলাম মুরাদ,সাইফুল ইসলাম সৌরভ, হরিদাস চক্রবর্তী পঙ্কজ, সাব্বির আহমেদ চৌধুরী, এস এম জলিল , ফারহানা আক্তার আঁখি, এম এস টি আইরিন, তোফাইল আহমেদ মজুমদার।

  •  
  •  
  •  
  •