রাবিতে জেএমবি পরিচয়ে শিক্ষককে হুমকি

রাবি সংবাদদাতা:

জেএমবি পরিচয়ে পরিবারে সদস্যদের অপহরণের হুমিকি দিয়ে চাদা দাবি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের কাছে। এ ঘটনায় গতকাল সোমবার সন্ধ্যা সাত টায় নগরীর বোয়ালিয়া থানায় নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই শিক্ষক।

ওই শিক্ষক হলেন-বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সের অধ্যাপক হাসান পারভেজ।

অভিযোগে হাসান পারভেজ বলেন, ‘সোমবার দুপুর দুইটা ৫০ মিনিটে ০১৮২০১৪৩৯৪৪ নাম্বার থেকে জেএমবি পরিচয়ে একটি কল পাই। তারা আমার পরিবারে যে কোন একজনকে অপহরণের হুমকি প্রদান করে এবং পাঁচ লক্ষ টাকা দাবি করে। পরবর্তীতে দারকষাকষির এক পর্যায়ে ১০ হাজার টাকা দিতে বলে। আমি বলেছি, আমার কাছে আজকে টাকা নেই আগামীকাল (মঙ্গলবার) দিবো।’

তিনি অভিযোগে উল্লেখ করেন, ‘টাকা কোথায় দিতে হবে তা আগামীকাল (মঙ্গলবার) জানাবে। তারা আনুমানিক বেলা ১১ টায় টাকা দিতে বলেছে।’

জানতে চাইলে এস আই সেলিম রেজা বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

  •  
  •  
  •  
  •