কুবিতে মার্কেটিং প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত
এস এম জোবায়ের, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যায়ের মার্কেটিং বিভাগে ‘মার্কেটিং প্রিমিয়ার লীগে’র (এমপিএল) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
প্রাথমিক পর্যায়ে পাঁচটি দল এ খেলায় অংশ গ্রহন করে। ফাইনাল খেলায় মার্কেটিং বিভাগের ৭ম ব্যাচ ও ৯ম ব্যাচ অংশ গ্রহন করে। টানা উত্তেজনায় খেলা চললেও হাড্ডা-হাড্ডি লড়াইয়ের পর নবম ব্যাচ বিজয়ী হয় এবং সপ্তম ব্যাচ রার্নাস আপ হয়। সপ্তম ব্যাচের অধিনায়ক ছিলেন খালিদ সাইফুল্লাহ এবং নবম আধিনায়ক ছিলেন মো: সোহাগ মিয়া।
সপ্তম ও নবম ব্যাচের কোচ ছিলেন বিভাগেরই প্রভাষক মো: মইনুল হাসান ও সহকারী অধ্যাপক মো: আব্দুল্লাহ আল জামিল ।
খেলা শেষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ম্যান অব দ্যা ম্যাচ হন নবম ব্যাচের রমজান আলী এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন গৌতম সাহা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মোহম্মদ আহসান উল্ল্যাাহ। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মুহম্মদ আমজাদ হোসেন সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো: আব্দুল্লাহ আল জামিল, সহকারী অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, প্রভাষক মো: মইনুল হাসানসহ বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীরা।

