বিদেশে উচ্চ শিক্ষার সহজ উপায় (পর্ব-১)

ড. মোঃ সহিদুজ্জামান, বাকৃবি:

উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমাতে কে না চায়। আবার সেটি যদি হয় ইউরোপ, অস্ট্রেলিয়া বা আমেরিকায় তাহলে তো কথায় নেই। কেউবা নিজ খরচে কেউবা বৃত্তি নিয়ে ভ্রমন করছেন স্বপ্নের এই দেশগুলো। তবে বৃত্তি নিয়ে বিদেশ ভ্রমনের ব্যাপারটাই আলাদা, সেক্ষেত্রে নিজেকে একটু গর্বিত ও সার্থক মনে হয়, মনে হবে স্বপ্নের রাজ্যে ভ্রমন করছি।

scholarship ad publication-ad

অনেকেরই এরকম স্বপ্ন থাকলেও বাস্তবে তা পুরন করাটা অনেকটাই চ্যালেঞ্জের এবং কৌ শলের।  হয়তবা ইতিমধ্যেই অনেকেই স্বপ্নপুরনের এ রাস্তায় নেমে হতাশ হয়ে পিছু হটিয়েছেন, কেউবা চেষ্টার পর চেষ্টা করে যাচ্ছেন আবার কেউবা হঠাৎ করে পেয়েও যাচ্ছেন। বেশীর ভাগ ক্ষেত্রেই শোনা যায় প্রফেসর পাওয়া যাচ্ছে না, ইমেইল করলে উত্তর পাওয়া যায় না ইত্যাদি ইত্যাদি। আবার কিভাবে কি করতে হয় বা কিভাবে এগুতে হয় এই ভয়েই অনেকের হয়তবা শুরুটাই করা হয় না।

অনেকেই হয়তবা ভেবে থাকেন আমার রেজাল্ট ভাল না আমি কি আর বৃত্তি পাব। এধারনা একেবারেই ভুল। কিছু কিছু ক্ষেত্রে নুন্যত্তম বি গ্রেড নিয়েই আপনি যদি সঠিক জায়গায় সঠিকভাবে নক (Knock)  করতে পারেন তাহলেই দেখবেন আপনি আপনার স্বপ্ন পুরনের পথে। IELTS, TOFEL করা নেই তাতে কি হয়েছে। আপনি ইউরোপ এশিয়ার অনেক দেশে চেষ্টা করতে থাকেন, এগুলো ছাড়াই হয়ে যাবে। এর ফাঁকে সময় সুযোগ মত IELTS টি করে নিন  এবং সব দেশেই চেষ্টা করুন- এবার না হয়ে উপায় নেই।

আসুন আর দেরি না করে শুরু করি স্বপ্ন পুরনের এ যাত্রা। আপনাদের এ স্বপ্ন পুরনের সহযোগিতায় সাথে আছে https://shobujbangladesh24.com । আপনি প্রতিদিন এ পত্রিকার শিক্ষা ও বৃত্তির পাতায় চোখ রাখুন। পেয়ে যাবেন উচ্চশিক্ষা ও গবেষনার বিভিন্ন তথ্য ও  সঠিক দিক নির্দেশনা । আমাদের ধারাবাহিক প্রতিবেদনের বিভিন্ন অংশে থাকবে-

আপনি কিভাবে সহজেই প্রফেসর বা হোষ্ট পাবেন।

আপনি কিভাবে একজন প্রফেসর কে লিখবেন (নমুনা পত্র সহ)।

কিভাবে Recommendation letter সংগ্রহ করবেন বা লিখবেন।

কিভাবে গবেষনা পত্র বা সিনোপসিস লিখবেন।

এছাড়াও বৃত্তির আবেদন ফরম পুরন, তথ্য ও অজানা যে কোনা বিষয়ে সাহায্যে নিতে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের  ঠিকানায়।

পর্ব-২ দেখতে ক্লিক করুন

  •  
  •  
  •  
  •  

Tags: