উপাচার্যের সঙ্গে রাবিসাসের সৌজন্য সাক্ষাত
আসাদুজ্জামান রিফাত, রাবি সংবাদদতা:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) নবগঠিত কমিটির সদস্যরা । এ সময় উপাচার্য রাবিসাসের নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শনিবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শুধু অবকাঠামোগত উন্নয়ন ঘটালেই শিক্ষার মানের উন্নয়ন ঘটবে না। এর জন্য প্রয়োজন গবেষণা ও উপযুক্ত শিক্ষাদানের ব্যবস্থা।’
রাবিসাসের নবগঠিত কমিটির সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন সহসভাপতি-১ হাসান আদিব (যুগান্তর ও সোনালী সংবাদ), সহসভাপতি-২ মোস্তাফিজ মিশু (আলোকিত বাংলাদেশ), যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদ মানিক (বাসস), সাংগঠনিক সম্পাদক আবু জাফর (রেডিও পদ্মা), কোষাধ্যক্ষ মেহেদী হাসান (ইত্তেফাক ও রাইজিংবিডি), দপ্তর সম্পাদক মুস্তাফিজ রনি (বাংলাদেশ অবজারভার), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক তালহা তারেক (আমাদের সময়), ক্রীড়া সম্পাদক সাঈদ হাসান রাজ (খবর ২৪ঘণ্টা), তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাশেদ রিন্টু (জাগো নিউজ), কার্যকরী পরিষদ সদস্য-১ আসাদুজ্জামান রিফাত (সবুজবাংলাদেশ24.কম) ও কার্যকরী পরিষদ সদস্য-২ সিরাজুচ ছালেকিনসহ (পরিবর্তন ডটকম) রাবিসাসের সদস্যরা।
এছাড়াও রাবিসাসের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

