উৎপাদন দল গঠনের মাধ্যমে নবকলির অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক:
“গ্রামবাসীদের ক্ষমতায়ন করে প্রডিউসার গ্রুপ তৈরী করা, যাতে করে তারা বাজারের সম্ভাবনাগুলোকে সনাক্ত করতে পারে এবং ব্যবসা পরিকল্পনা তৈরি করতে পারে ও নিজেদের ব্যবসাকে সম্প্রসারিত করতে পারে” এ লক্ষ্য কে সামনে রেখে মিঠাপুকুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-নবকলি প্রকল্পের আওতায় রানীপুকুর ও দুর্গাপুর ইউনিয়নে উপকারভোগী ও সমমনা এলাকাবাসীদের নিয়ে উৎপাদন দল গঠন করে যাচ্ছে।

এলাকায় এমন কিছু দল তৈরী হবে, যেখানে দলের সদস্যগন একক বা দলীয়ভাবে কোন নিদিষ্ট পন্যে উৎপাদনের সাথে জড়িত হবে। দলের সদস্যগন পন্যের উপর প্রতিষ্টিত ব্যবসার প্রসারে বিভিন্ন ভুমিকা পালন করে থাকবে যেমন: উৎপাদন, বাজারজাতকরণ এবং ব্যবস্থাপনা । বিনিয়োগ অনুযায়ী মুনাফা সদস্যদের মধ্যে বন্টন করা হবে। যেখানে মোট বিনিয়োগ শুরুর তুলনায় কয়েক গুন বাড়বে। প্রাথমিক ভাবে ৫-১০ জন সদস্য ব্যবসার সাথে জড়িত পরবর্তীতে তা দ্বিগুন বা তিনগুন হবে। প্রতি সদস্যের উৎপাদন বাড়ার সাথে সাথে প্রতি দিনের মুনাফাও বৃদ্ধি পাবে।

এর আগে নবকলি প্রকল্প গ্রামীন দরিদ্র জনগোষ্ঠির সাথে কাজ করে এলাকার শিশুকেন্দ্রিক পরিবারের কল্যানে, তাদের পুষ্টি, স্বাস্থ্য ও পাশাপাশি আয়-কর্মসংস্থানের লক্ষেই এলকার ছোট-বড় সকল উৎপাদনকারী/কৃষকদের নিয়ে অত্র এলাকার কৃষি ও অকৃষি খাত/উপখাত সমূহ নির্বাচন করে। এই প্রকল্পের অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রমের আওতায় উপকারভোগীদের নির্বাচনের পর বিভিন্ন আয় বর্ধনমূলক কর্মকান্ডের (কৃষি ও অকৃষি) উপর দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয় যা তাদের উন্নত পদ্ধতি/ প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা বৃদ্ধি করে। এর পর বিভিন্ন মৌসমে তাদের বসতভিটায় সবজী চাষের জন্যে বিভিন প্রকারের বীজ এবং অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে উপকারভোগীদের মাঝে দেশী মুরগী ও ব্লাক বেঙ্গল ছাগল; ক্ষুদ্র ব্যবসার জন্যে বিভিন্ন উপকরণ বিতরন করা হয়। এরফলে উপকারভোগীরা বর্তমানে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অধিক উৎপাদনের মাধ্যমে তাদের পরিবারের চাহিদা মিটিয়ে আর্থিকভাবে লাভবান হচ্ছে। যা তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পারিবারিক অপুষ্ঠি দুরিকরনে সহায়ক ভূমিকা রাখছে। উক্ত আর্থিক সক্ষমতাকে টেকসই করার লক্ষ্যে নবকলি প্রকল্পের কৃষি ও অর্থনৈতিক উন্নয়ন সহায়তাকারীরা সার্বক্ষণিক কারিগরি সহায়তা প্রদান করে যাচ্ছে।

বর্তমান উৎপাদন দল (প্রডিউসার গ্রুপ) গঠনের উদ্দেশ্য হচ্ছে কমিউনিটি ভিত্তিক অরগানাইজেশন এবং সদস্যদের বাজারজাতকরণ বিষয়ক দক্ষতা বৃদ্ধি করা। ফলে যাতে নিজেরাই নিজস্ব খামারের দূর্বলতা, শক্তিশালী দিকগুলো সনাক্ত করতে পারে। বাজারের সুযোগ গুলোকে সনাক্ত করতে পারে, নিজেদের পণ্যগুলোর উন্নয়ন করতে পারে, নতুন পণ্য উৎপাদন করতে পারে, বিভিন্ন বাজার থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারে এবং সর্বপরি উৎপন্ন পণ্যকে সঠিক ক্রেতার কাছে বিক্রি করে সর্বাধিক মুনাফা অর্জন করতে পারে এবং মূল্যবোধ নিয়ন্ত্রণ করতে পারে। ক্রেতাকে তৃপ্ত করার জন্য মানসম্পন্ন পণ্য সরবরাহ করতে পারে।

এ ব্যপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোরশেদ আলম জানান-“উৎপাদন দল (প্রডিউসার গ্রুপ) গঠনের মাধ্যমে গ্রামীন দরিদ্র জনগোষ্ঠির বাজারজাতকরণ বিষয়ক দক্ষতা বৃদ্ধি পাবে ও তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তিতে কাজ করার সুযোগ তৈরি হবে”।

অর্থনৈতিক উন্নয়ন কর্মকর্তা, নবকলি প্রকল্প মোঃ মোর্শেদুল আলম বলেন-“আমাদের লক্ষ্য টেকস্ই অর্থনৈতিক উন্নয়ন ও অপুষ্ঠি দুর করা এলক্ষ্যেই আমরা সকলকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছি”।

  •  
  •  
  •  
  •