গোপালপুরে ভূমিকম্পে সচেতনা বিষয়ক মহড়া অনুষ্ঠিত

এ কিউ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মধুপুর অফিসের সহযোগিতায় ‘ভূমিকম্পে সচেতনা বিষয়ক মহড়া’ রোববার সকাল ১১টায় উপজেলা বিআরডিবি মাঠে অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবদুল লতিফ, উপজেলা নির্বাহী অফিসার মো. মাসূমুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. জালাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের স্টেশন অফিসার এস কে তুহিনসহ উপজেলার বিভিন্ন সরকারি দফতরে কর্মরত কর্মকর্তা-কর্মচারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

  •  
  •  
  •  
  •