কুবি ক্যাম্পাসে নবীনদের পদচারণা

এস এম জোবায়ের, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
আজ সোমবার শুরু হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস। নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠেছে কুমিল্লা বিশ্বদ্যিালয় ক্যাম্পাস। সকাল থেকেই ক্যাম্পাসে আসা শুরু করেন নবীন শিক্ষার্থীরা। কলেজের সীমানা পেরিয়ে আজ তাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ বরণ করে নিয়েছে কোমলমতি নবীন শিক্ষার্থীদের।

বিভিন্ন বিভাগ ঘুরে দেখা যায়, বিভাগের বড় ভাই অথবা বড় আপুরা তাদের সাথে পরিচয় হচ্ছেন। আবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনও নবীনদের সাথে পরিচিত হচ্ছেন। ক্যাম্পাসকে আপন করে নিতেই কাঁঠালতলা, সাংবাদিক চত্ত্বর, পিএ চত্ত্বর, লালন চত্ত্বর, থিয়েটার চত্ত্বর গুলোতে প্রথম দিনেই বন্ধুদের আড্ডায় ব্যস্ত হয়ে পড়েছেন নবীন শিক্ষার্থীরা।

ক্যাম্পাসের প্রথম দিনের অনুভূতি জানতে চাইলে, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ছাত্র শিহাব বলেন, ‘আজ ক্যাম্পাসের প্রথম দিন। বিভাগের শিক্ষক ও সিনিয়র ভাই/ আপুরা আমাদের অনেক আন্তরিক ভাবে গ্রহন করেছেন। আশা করি ক্যাম্পাসের বাকি দিন গুলো ভাল কাটবে।’

আইন বিভাগের হিল্লোল কান্তি দাশ বলেন, ‘ অমরা আইন বিভাগের প্রথম ব্যাচ। বিভাগের স্যার/ম্যাম ফুল এবং মিষ্টি মুখ করে আমাদের বরণ করে নেন। বিভাগের সিনিয়র কেউ নেই। স্যার ম্যামরাই আমাদের সব।’

বাংলা বিভাগের নবীন শিক্ষার্থী রাইসা জান্নাত বলেন, ‘বিভাগের সকল স্যারের সাথে আজ পরিচয় হতে পারি নি। তবে বিভাগের প্রধান ড. জিএম. মনিরুজ্জামান স্যারের ক্লাস অনেক ভাল লেগেছে। উপদেশ মূলক অনেক গুরুত্ত্বপূর্ণ কথা স্যার বললেন। যা সামনের পথচলা সহজ করবে।’

আজ ক্যাম্পাসের যেন কোন ক্লান্তি নেই। নবীনদের সাথে লাল পাহারের এই সবুজ ক্যাম্পাস ও যেন প্রস্ফুটিত।

  •  
  •  
  •  
  •