কুবির বিজ্ঞান অনুষদের নবীনবরণ অনুষ্ঠিত

এস এম জোবায়ের, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
২০১৫-২০১৬ ইং শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভূক্ত ৫টি বিভাগে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিজ্ঞান অনুষদ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১নং কক্ষে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নেয়া হয় নবীন শিক্ষার্থীদের।

বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আশরাফ।

রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় এবং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সৈয়দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কুন্ডু গোপীদাস। এছাড়াও বক্তব্য রাখেন, গণিত বিভাগের সভাপতি মোঃ আব্দুল হাকিম, পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি ড. মোঃ আবু তাহের, পরিসংখ্যান বিভাগের সভাপতি দুলাল চন্দ্র নন্দী ও ফার্মেসী বিভাগের সভাপতি প্রদীপ দেবনাথ। এ সময় অনুষদভূক্ত ৫টি বিভাগের শিক্ষকমন্ডলীসহ নবীন-প্রবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বছরই প্রথম অনুষদভূক্ত ৫টি বিভাগের শিক্ষার্থীদের এক সাথে বরণ করে নেয়া হয়।

  •  
  •  
  •  
  •