হাবিপ্রবিতে আন্ত: বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
হাবিপ্রবি প্রতিনিধি:
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের আয়োজনে মঙ্গলবার থেকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা (অংশ)-২০১৬ উপলক্ষ্যে গল্পবলা এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ (৩ ফেব্র“য়ারি) প্রতিযোগিতার শেষ দিনে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আন্তঃ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা (অংশ) কমিটির আহবায়ক প্রফেসর মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো. আনিস খান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আন্তঃ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা (অংশ) কমিটির সদস্য সচিব প্রফেসর ড. বলরাম রায়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান, ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের প্রফেসর শ্রীপতি সিকদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক মো. মমিনুল ইসলাম প্রমূখ। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিরা অংশ গ্রহণ করছে।

