রাবি উদীচী শিল্পীগোষ্ঠীর দিনব্যাপি চলচ্চিত্র উৎসব আগামীকাল

রাবি সংবাদাদাতা:

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংসদের উদ্যোগে দিনব্যাপি চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হচ্ছে আগামীকাল। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিকেল পাঁচ টায় এ উৎসবের আয়োজন করা হবে। উদীচীর কেন্দ্রীয় কমিটির চারুকলা ও চলচিত্র বিভাগের সম্পাদক প্রদীপ ঘোষ এ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন।

এ চলচ্চিত্র উৎসবে উদীচী শিল্পীগোষ্ঠী নির্মিত চারটি চলচিত্র দেখানো হবে। এ চলচ্চিত্র উৎসবে সহযোগিতা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি)।

চলচ্চিত্র উৎসবে যে চারটি চলচ্চিত্র দেখানো হবে- ম্যাডোনা তেতাল্লিশ, ভাসানপানি, ক্ষতচিহ্ন ও দীপান্তরের রাজবন্দী নামের চারটি চলচিত্র।

বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে অবস্থিত টিকিট বিক্রির বুথ ছাড়াও বৃহস্পতিবার চলচিত্র শুরুর আগে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে থেকে টিকিট সংগ্রহ করা যাবে বলে জানিয়েছেন আয়োজোকেরা। দশ টাকায় এক টিকিটে শিক্ষার্থীরা এই চারটি চলচিত্র দেখতে পাবেন বলেও জানান আয়োজকেরা।

জানতে চাইলে উদীচী শিল্পী গোষ্ঠীর রাবি সংসদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক গোলাম সারওয়ার বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা তরুণ ছাত্রদের মাঝে ছড়িয়ে দিতেই মূলত এই চলচিত্র উৎসব করা হচ্ছে। উদীচী নির্মিত এসব চলচিত্র দেখে দেশের ইতিহাস-সংস্কৃতি সম্পর্কে অনেক জ্ঞান পাওয়া যাবে।

  •  
  •  
  •  
  •  

Tags: