এক্সকারসন ট্যুরে সিকৃবির এইবিএস-৩য় ব্যাচ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
চার বছরের টানা একাডেমিক ক্লাস-পরীক্ষার নিয়মের বাইরে প্রকৃতির সাথে নিজেদের বিলিয়ে দেয়াই হয়তো অনার্স লাইফের এক আকুতি শিক্ষার্থীদের মনে থেকেই থাকে। প্রতিটি ব্যাচই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর পড়াশোনার পাশাপাশি এক্সকারসন ট্যুরে যাবার অপেক্ষাটাও কম হয় না। এরই ধারায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) এগ্রিকালচারাল ইকোনমিক্স এন্ড বিজনেস স্টাডিস অনুষদের ৩য় ব্যাচের(সেশন: ২০১১-২০১২) শিক্ষার্থীরা এক্সকারসন ট্যুরে গিয়েছে। এতে মোট ৩৯ জন শিক্ষার্থীরা অংশগ্রহন করছে।
৪ ফেব্রুয়ারি বৃহঃস্পতিবার রাতে ট্রেনযোগে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে ট্যুর শুরু হয়। কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, মেন্টমার্টিন, ছেড়াদ্বীপ, ফয়েজ লেইক সহ অন্যান্য দর্শনীয় স্থান পরিভ্রমন করবে। এসময় শিক্ষার্থীদের দিকনির্দেশনায় অনুষদের ডিন ও কৃষি ও গ্রামীণ উন্নয়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মিটু চৌধুরী এবং কৃষি বিপণন ও ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সরূপ বড়ুয়া দায়িত্ব পালন করছেন।
সফল, সুন্দর ও আনন্দঘন একটা ট্যুর ভাস্বর হয়ে থাকবে স্মৃতির পাতায় এমনটাই প্রত্যাশা করছেন ব্যাচের শিক্ষার্থীরা।

