শিশুদের ‘আপত্তিকর’ ভঙ্গির পোস্টর ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছে নেটফ্লিক্স
নিউজ ডেস্কঃ
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সাইট নেটফ্লিক্স শিশুদের ‘আপত্তিকর’ ভঙ্গির পোস্টর ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছে। ফরাসি সিনেমা ‘কিউটিজ’-এ এমন পোস্টার ব্যবহার করে তারা।
পোস্টারটি শেয়ার করায় ক্ষমা চেয়ে নেটফ্লিক্স তাদের অফিশিয়াল টুইটারে লিখেছে, কিউটিজ সিনেমার আপত্তিকর পোস্টার শেয়ার করায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। পোস্টারটি ঠিক ছিল না। সানড্যান্স পুরষ্কার জেতা এই সিনেমার প্রচারের জন্য এই পোস্টারটি ব্যবহার উচিৎ হয়নি। ইতোমধ্যে আমরা ছবির পোস্টার এবং বর্ণনা পরিবর্তন করে দিয়েছি।
ফরাসি এ ছবিটির গল্প গড়ে উঠেছে এগারো বছরের এমির গল্প নিয়ে। ছবিটি পরিচালনা করেছেন মাইমুনা দুকোর।

