বাকৃবিতে বাঁধনের নতুন কার্যকরী কমিটি গঠন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর শুক্রবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ১৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।
বাঁধন বাকৃবি জোনাল পরিষদের নতুন কার্যকরী কমিটিতে সজীব রায় সভাপতি ও দশরথ বর্মন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া অন্যান্য সদস্যবৃন্দ হলেন সহ-সভাপতি শিশির রসুল, মো. আব্দুস সালাম, সহ-সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন তান, সহ-সাংগঠনিক সম্পাদক বিরাজ দত্ত, কোষাধ্যক্ষ উম্মে হাবিবা হিমা, দপ্তর সম্পাদক নাফিসা জামান রিংকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নীলিমা দাস, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা হিমি, কেন্দ্রীয় প্রতিনিধি মো. সাজ্জাদুর রহমান সরকার, মো. আবির হোসেন এবং নির্বাহী সদস্য হলেন হল ইউনিট সমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
জানা যায়, অনুষ্ঠানে বাঁধন বাকৃবি জোনাল পরিষদের বিদায়ী সভাপতি মো. মোর্শেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক প্রফেসর ড. মো. মঞ্জুরুল আলম, প্রভোষ্ট কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. সুকুমার সাহা, প্রক্টর প্রফেসর ড. একেএম জাকির হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন রূপম।

