যুক্তরাষ্ট্র থাকছেনা ডব্লিউএইচও’র করোনার ভ্যাকসিন তৈরি প্রকল্পে

নিউজ ডেস্কঃ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি ও বিতরণ প্রকল্প ‘কোভ্যাক্সে’ যুক্তরাষ্ট্র অংশ নেবে না।

মঙ্গলবার হোয়াইট হাউস জানিয়েছে, তারা এই প্রকল্পে অংশ নেবে না। খবর সিএনএনের

হোয়াইট হাউসের মুখপাত্র জুড ডিয়ার জানিয়েছেন, এই ভাইরাসকে পরাজিত করতে যুক্তরাষ্ট্র আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে জড়িত থাকবে। তবে দুর্নীতিগ্রস্থ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং চীন দ্বারা প্রভাবিত বহুপাক্ষিক সংস্থাগুলির সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে না।

তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ভ্যাকসিন এবং চিকিৎসা গবেষণা দ্রুত এগিয়ে যাচ্ছে। তথ্য ও সুরক্ষার দ্বারা চালিত কার্যকর ওষুধ সরবরাহ করতে এবং সরকারী লাল টেপ দ্বারা ধরে রাখা হয় না,”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আগামী বছরের জুলাইয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র।

কোভ্যাক্স প্রকল্পের আওতায় বিশ্বের ১৭০টি দেশে করোনার ভ্যাকসিন গবেষণা ও বিতরণে কাজ চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়াও এই প্রকল্পে নেতৃত্ব দিচ্ছে দ্য কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশন্স এবং বৈশ্বিক ভ্যাকসিন জোট গ্যাভি।

  •  
  •  
  •  
  •  

Tags: