হাবিপ্রবিতে আন্ত: বিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতার সমাপ্তি
হাবিপ্রবি প্রতিনিধি:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃ বিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় পুরুষ ভলিবল দল ও জাতীয় বিশ্ববিদ্যালয় নারী ভলিবল দল চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল মাঠে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় পুরুষ ভলিবল দল ২-০ সেটে জাতীয় বিশ্ববিদ্যালয় পুরুষ ভলিবল দলকে পরাজিত করে।
এদিকে দ্বিতীয় ফাইনাল খেলায় জাতীয় বিশ্ববিদ্যালয় নারী ভলিবল দল ২-০ সেটে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় নারী ভলিবল দলের বিপক্ষে জয়ী হয়েছে। তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরুষ ভলিবল দল ২-০ সেটে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরুষ ভলিবল দলকে পরাজিত করেছে। নারী ভলিবল প্রতিযোগিতার তৃতীয় স্থান নির্ধারনী অপর ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয় ২-০ সেটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে জয়ী হয়েছে।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২ বিজয়ী দলকে ট্রফি তুলে দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যন্সেলর প্রফেসর মো. রুহুল আমিন ।
পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে আন্তঃ বিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা ২০১৬ এর সাংগঠনিক কমিটির সভাপতি মো. আব্দুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন আন্তঃ বিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা ২০১৬ এর সাংগঠনিক কমিটির সদস্য সচিব মো. হাফিজ আল আমিন, হাবিপ্রবি ছাত্রলীগ নেতা মো. আসাদুজ্জামান জেমী প্রমূখ।
উল্লেখ্য, ৫ ফেব্রুয়ারি হতে শুরু হওয়া এ প্রতিযোগিতায় ১২ টি বিশ্ববিদ্যালয়ের ৬ টি নারী ভলিবল দলসহ মোট ১৮ টি দল অংশ গ্রহন করে।

