‘স্পুৎনিক-৫’ এর পর আরো একটি ভ্যাকসিন আনছে রাশিয়া

নিউজ ডেস্কঃ

আলোচিত করোনাভ্যাকসিন ‘স্পুৎনিক-৫’ এর পর এবার আরো একটি করোনা ভ্যাকসিনকে অনুমোদন দিতে যাচ্ছে রাশিয়া।
আগামি ১৫ অক্টোবরের মধ্যেই নতুন সম্ভাব্য ভ্যাকসিন অনুমোদন পেতে পারে বলে জানিয়েছে রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়।

জানা গেছে, ‘এপিভ্যাককরোনা’ নামক ভ্যাকসিনটি বানিয়েছে রাশিয়ার ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অফ ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজি। রাশিয়াতে ভ্যাকসিনটির তৃতীয় স্তরের ট্রায়াল চলছে। চলতি সেপ্টেম্বর মাসেই এর ট্রায়াল শেষ হবে।

ভেক্টর স্টেট রিসার্চের ভাইরোলজিস্টরা বলেছেন, প্রথম দফায় ৫৭ জনের শরীরে ভ্যাকসিন দেয়া হয়েছিল। প্রথম ডোজ দেয়ার ১৪-২১ দিনের মাথায় দ্বিতীয় ডোজ দেয়া হয়। দেখা গেছে, প্রত্যেকের শরীরেই অ্যান্টিবডি তৈরি হয়েছে।

এর আগে মস্কোর গামালিয়া ইন্সটিটিউটের তৈরি স্পুটনিক-৫ ভ্যাকসিন গত আগস্টে অনুমোদন দেয় দেশটি। চূড়ান্ত ধাপে অংশ নেন কমপক্ষে ৪০ হাজার স্বেচ্ছাসেবী।

এরইমধ্যে ২০টি দেশ ‘স্পুটনিক-৫’ নিতে আগ্রহী প্রকাশ করেছে। কয়েকটি দেশ ভ্যাকসিন নিতে চুক্তিও করেছে বলে জানায় মস্কো।

তবে রাশিয়ার ভ্যাকসিন নিয়েও কম জলঘোলা হয়নি। যুক্তরাষ্ট্র, কানাডাসবহ কয়েকটি দেশ ‘স্পুটনিক-ভি’ ভ্যাকসিনর কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করে নিতে অস্বীকৃতি জানায়।

তবে সমালোচনা উড়িয়ে শীঘ্রই করোনার ভ্যাকসিন বাজারে ছাড়তে যাচ্ছে রাশিয়া।

  •  
  •  
  •  
  •  

Tags: