ঝিনাইদহে রাস্তা সংস্কারের অভাবে দুর্ভোগে শত মানুষ

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের খড়াশুনি হতে নারানপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও হরিতলা হতে বাগুটিয়া রাস্তা দুটি সংস্কার না হওয়ায় পাঁচ গ্রামের মানুষের চরম দুভোর্গ পোহাতে হচ্ছে।

মন্দির কমিটির সভাপতি দিবদার বিশ্বাস ও সাধারন সম্পাদক জগেন্দ্রনাথ বিশ্বাস এবং স্থানীয় গ্রামের রনজিৎ পাল বিশ্বাস,খরলা বিশ্বাস,প্রভাতী রানী বিশ্বাসসহ অনেকই জানান, নলডাঙ্গা ইউনিয়নের গ্রামের কয়েক হাজার লোকের চলাচলের একমাত্র এ রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বর্ষা মৌসুমে লোকজন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

এই ৭কিলোমিটার কাঁচা রাস্তা দুটি বার বার জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও এখানো পর্যন্ত রাস্তাটি সংস্কারের দেখা মেলেনি। কাঁচা রাস্তাটি আসন্ন বর্ষার পূর্বেই ব্রীক সলিন করার দাবী জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনগন। কারন এখানে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দূর্ঘটনা। এতে করে জানমালের ক্ষয়ক্ষতিসহ চরম জনদূর্ভোগে পড়তে হচ্ছে গ্রামবাসীকে। সংশ্লিষ্ট বিভাগের কাছে ভুক্তভোগী এলাকাবাসীর দাবী সমস্যায় জর্জরিত রাস্তাটি অনতিবিলম্বে সংস্কার করা হোক।

জানা যায়, বর্ষাকালে গ্রামীণ কাঁচা রাস্তা দুটি দিয়ে চলাচল করা খুবই কষ্ট সাধ্য ও অনুপযোগী হয়ে পড়ে। এই নিয়ে এলাকার সর্বশ্রেণির জনগণের মাঝে ক্ষোভ আর দুঃখ দিনের পর দিন বেড়েই চলেছে। বর্ষাকালে বর্ষার সময় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে যাতায়তের জন্য চরম দূর্ভোগ পোহাতে হয়। পাঁচ গ্রামের লোক এ রাস্তা সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে দাবী জানালেও রহস্যজনক কারণে ৪৪ বছর ধরে এ হিন্দু অধ্যাষিত এলাকার রাস্তাটি সংস্কার করা হয়নি।

JR7

রাস্তা সংস্কার না হওয়ায় পাঁচ গ্রামের মানুষের চরম দুভোর্গ

এ ব্যাপারে ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার জানান,আমি ওই মন্দিরের গত কয়েকদিন আগে হরিতলা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দরে রাসলীলা অনুষ্ঠানে এবার অতিথি হয়ে গিয়েছিলাম। রাস্তাটি দেখার পর গ্রামবাসীর কাছে প্রতিশ্র“তি দিয়ে এসেছি। আমার সাধ্যমত যতটুকু পারি করে দেওয়ার চেষ্টা করবো।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান জানান, জেলা উপজেলা ও ইউনিয়ন এবং গ্রামীণ সড়কগুলি সংস্কার করার জন্য প্রতিবছর প্রয়োজন প্রায় পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা। সেখানে সরকারের উন্নয়ন বাজেট আসে সামান্য।

  •  
  •  
  •  
  •  

Tags: