নবীনদের বরণ করলো রাবি সাংবাদিক সমিতি
আসাদুজ্জামান রিফাত, রাবি সংবাদদাতা:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরাবরের মতো এবারও বরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)।
মঙ্গলবার সকাল ১১টায় সমিতির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।
রাবিসাসের সভাপতি মাহবুব আলম এর সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. ছাদেকুল আরেফিন মাতিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. ইলিয়াস হোসেন, গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পা-ে ও প্রভাষক মো. মামুন আ. কাইয়ূম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. ছাদেকুল আরেফিন মাতিন বলেন, সাংবাদিকতা এমন একটি মহৎ পেশা, যা আমাদের সমাজের চোখ। সমাজে প্রতিদিন যতো ধরনের ঘটনা ঘটছে তা সাংবাদিকরা নিয়মিত মানুষের সামনে বিভিন্ন মাধ্যমের সাহায্যে প্রকাশ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, সাংবাদিকতা বর্তমানে একটি চ্যালেঞ্জিং পেশা। একটি সমাজ বা রাষ্ট্রের সুষ্ঠু অগ্রগতির জন্য বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভ’মিকা অপরিসীম। তাই সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে কাজ করার জন্য আহ্বান জানান তিনি।
এছাড়াও অন্যান্য বক্তারা অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থীদেরকে সাংবাদিকতা পেশায় আগ্রহ দেশ ও জাতির উন্নয়নে নিজেদের মনোনীত করতেন আহবান জানান।

