প্রধানমন্ত্রী বরাবর ডিকেআইবি গোপালপুর শাখার স্মারক লিপি প্রদান
এ কিউ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি :
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা সত্ত্বেও ৮ম জাতীয় বেতন স্কেলে ডিপ্লোমা কৃষিবিদদের ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়িত না হওয়ায়, তা বাস্তবায়নের দাবিতে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি)’র কেন্দ্রীয় কমিটির মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় আজ বুধবার সকালে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসূমুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি বাস্তবায়নের লক্ষ্যে একটি স্মারক লিপি প্রদান করেন ডিকেআইবি টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।
এসময় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি)’র গোপালপুর উপজেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আজিম উদ্দিন, সহ-সভাপতি মো. ইদ্রিস হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, হামিদুল হক, প্রচার প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক মো. আবু কায়সার রাসেলসহ উপজেলায় কর্মরত সকল উপ-সহকারি কৃষি অফিসারগণ উপস্থিত ছিলেন।

