মেক্সিকোতে শতাধিক কুমিরের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:
মেক্সিকোতে দম বন্ধ হয়ে এবং নিজেদের মধ্যে মারামারি করে মারা গেছে ১২০টি কুমির।

বুধবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ট্রাকে করে এক খামার থেকে অন্য খামারে নিয়ে যাওয়ার পথে ওগুলো মারা যায়।

ক্যারিবিয়ান উপকূলীয় কুইন্টানা রো রাজ্যের ওয়াইল্ড লাইফ কোম্পানি ‘ক্রোকোড্রিয়লস এক্সোটিকস’ ওই কুমিরগুলোকে পরিবহনের দায়িত্বে নিয়োজিত ছিল। এ ঘটনায় তাদেরকে প্রচুর অর্থ জরিমানা দিতে হবে। তারা সিনালোয়া রাজ্যের চিটুমাল শহরের এক বণ্যপ্রাণি সংরক্ষণ কেন্দ্র ‘ক্রোকোড্রিলিয়ার জন্য সবমিলিয়ে সাড়ে তিনশ’ সরীসৃপ বহন করে নিয়ে যাচ্ছিল। কিন্তু গন্তব্যে পৌঁছানোর পর দেখা যায়, ১২৪টিই মরে গেছে।

ধারণা করা হচ্ছে ট্রাকের অল্প পরিসরে একসঙ্গে অতগুলো প্রাণি রাখার কারণেই তারা দমবন্ধ হয়ে মারা গেছে।

  •  
  •  
  •  
  •