১০ হাজার অস্ট্রেলীয় নাগরিক ভারতে আটকা পড়েছেন করোনায়
নিউজ ডেস্কঃ
করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে প্রায় ১০ হাজার অস্ট্রেলীয় নাগরিক ভারতে আটকা পড়েছেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। শুক্রবার ৩২ ক্যাবিনেট বৈঠকে কোভিড পরবর্তী সময়ে অর্থনীতি পুনরুদ্ধার নিয়ে আলোচনার পর এই তথ্য জানান তিনি।
মরিসন জানান, গত ১৮ সেপ্টেম্বরের পর থেকে বিদেশে আটকে পড়া তার দেশের নাগরিকদের মধ্যে মোট ৪৫,৯৫০ জনকে দেশে ফেরানো হয়েছে। আরও ৩৯,০০০ নাম নথিভুক্ত করা আছে। এই ৩৯ হাজারের মধ্যে ১০ হাজারই ভারতে আটকে অছে। ৫ হাজার আছে ব্রিটেনে এবং বাকিরা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে।
তিনি বলেন, ‘আমরা দেশে ফিরতে ইচ্ছুক প্রত্যেকের সম্পর্কে নিরন্তর যোগাযোগ রেখে চলেছি। অস্ট্রেলিয়ানদের দেশে ফেরানোটাই আমাদের অগ্রাধিকার। তবে তার আগে যোগাযোগের মাধ্যমে সমস্ত বিষয় যাচাই করে নেওয়া হবে।’

