ঝিনাইদহে ঝরেপড়া শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী আয়োজন

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার রামনগর-কুমড়াবাড়িয়া সরকারী প্রথমিক বিদ্যালয় মাঠে রবিবার বিকেলে জলবায়ু, জীববৈচিত্র সংরক্ষন ও ঝরেপড়া শিক্ষার্থীদের শিক্ষা উন্নয়নে ব্যতিক্রমী নানা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগীতার মধ্যে ছিল, তৈলাক্ত কলাগাছ বেয়ে উপরে ওঠা, গলায় লাউ বেধে ফুটবল খেলা, বাই-সাইকেল রেসসহ নানা প্রতিযোগীতা। এ আয়োজন করেন এলাকার গাছপ্রেমী নামে পরিচিত জহির রায়হান নামের এক যুবক।

অনুষ্ঠানে কুমড়াবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান হায়দার আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

  •  
  •  
  •  
  •  

Tags: