এক সংগ্রামী ও সফল নারী শোভা
আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি:
কত রকমের কষ্ট আর যন্ত্রনার পরও শুধুমাত্র নিষ্ঠা, সততা, একগ্রতা আর পরিশ্রমের পর আসে জীবনের সফলতা তার অন্যতম উদাহরণ ঝিনাইদহের শোভা রাণী বিশ্বাস।
ঝিনাইদহ পৌর এলাকার শিকারপুর গ্রামের বাসিন্দা শোভা রাণী বিশ্বাস জানান, আমি শিক্ষার আলো পাইনি। তাই অল্প বয়সেই বিয়ে হয়ে যায়। স্বামী মানসিক প্রতিবন্ধি। এরপর বিয়ের কিছু বছরের মধ্যেই আমার কোল জুড়ে এলো তিনটা বাচ্চা। আমার জীবনে সেই মুহূর্তগুলো খুব হতাশা ও কষ্টের মধ্যে দিয়ে গেছে।
তিনি আরও জানান, কষ্টকে শক্তিতে রুপান্তরিত করেছি। সত্যটাকে মেনে নিয়ে স্বামীর বাড়িতে জমিতে সবজি চাষ শুরু করলাম। বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে সবজি চাষের পাশাপাশি শুরু করলাম গরু ছাগল ও হাঁস-মুরগি পালন। আমার এত পরিশ্রমের একটাই উদ্দেশ্য ছিল যে আমার সন্তানদেরকে সুশিক্ষিত করে গড়ে তোলা।
আমার পরিবার অসচেতন হওয়ার কারণে তারা আমার জীবনটা ঢেলে দিয়েছিল, কিন্তু আমি আমার সন্তানদের মঙ্গল চাই, আমি কোন ভুল সিদ্ধান্ত নিতে চাইনা যাতে করে আমার সন্তানদের আমার মত দুবির্ষহ জীবন হোক। বর্তমানে আমি একজন সফল মা ও গৃহিণী।


