এক দম্পতির বিশ্বাসের সংসার

ঝিনাইদহ প্রতিনিধিঃ

শারমিন তার ১২ বছরের নিখাদ ভালোবাসায় ছায়ার মতো আগলে রেখেছে দৃষ্টি প্রতিবন্ধি ইজাজুলকে।

বিয়ের সাল বলতে না পারলেও ইজাজুল জানায়, চোখের দৃষ্টি হারানোর ৮ মাস পর কোন এক ২৪ নভেম্বর তাদের বিয়ে হয়েছিল। শারমিনের চোখের আলোয় এগিয়ে চলা ইজাজুলের ১২ বছরের দাম্পত্য জীবনে চাওয়া না পাওয়ার সংসারে ঘর আলো করে আসে জান্নাতুল ফেরদাউস নামে ৪ বছরের একটি মেয়ে আর আড়াই বছরের জিম নামের একটি ছেলে। শারমিনের চোখের আলোয় আমি পৃথিবী দেখি। আমাদের সংসারে রয়েছে দুটি সন্তান। সন্তানদের মধ্যে আমার অস্তিত্ব।

তাদের এই ভালোসাবার দৃষ্টান্তে মুগ্ধ প্রতিবেশীরা জানায়, যশোর কোতয়ালী থানার তেঘরিয়া গ্রামের ইকবাল হোসেনের মেয়ে শারমিন। ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভাধীন বলিদাপাড়া গ্রামের মৃত বাবর আলীর ছেলে দৃষ্টি প্রতিবন্ধি ইজাজুল ইসলাম। ইজাজুল ইসলাম আর শারমিনের বাড়ির সাথেই রয়েছে একটি মুদি দোকানের ব্যবসা। দুই সন্তানের খুনসুটি, হাসি-কান্না, স্ত্রীর ভালোবাসা আর সামান্য মুদি দোকানের উপার্জিত আয় দিয়েই কেটে যাচ্ছে তাদের প্রতিটি দিন।

শারমিন জানায়, ইজাজুলের দৃষ্টি চলে যায় তার যখন ২০ বছর। এক আত্মীয়ের মাধ্যমে জানতে পারি দৃষ্টি প্রতিবন্ধি ইজাজুলের কথা। আমি ইজাজুরের সাথে কথা বলি। নিজে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিই। দু’জন যেন এভাবে মরে যাওয়ার আগ পর্যন্ত থাকতে পারি তার জন্য দোয়া’ কামনা করেন সকলের কাছে।

  •  
  •  
  •  
  •