ঝিনাইদহে চাঞ্ছল্যকর ৩ শিশুকে পুড়িয়ে হত্যার অভিযোগপত্র দাখিল

আহমেদ নাসিম আনাসারী, ঝিনাইদহ প্রতিনিধি:
আলোচিত তিন শিশুকে পুড়িয়ে হত্যা মামলায় দেড়মাসের মাথায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই এমদাদ হোসেন বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্র জমা দেন।

মামলার নথি থেকে জানা যায়, গত ৩ জানুয়ারি সন্ধ্যায় পারিবারিক বিরোধের জেরে ইকবাল হোসেন তার (বাদী) বাড়ীতে একটি ঘরের ভিতর মোস্তফা শাফিন, মোস্তফা আমিন ও মাহিন হাসানকে আটকে রেখে ঘরে পেট্রোল ঢেলে ও গ্যাসের আগুনে পুড়িয়ে হত্যা করে। এ ঘটনার পর বাড়ির আশপাশের লোকজন ইকবালকে ধরে পুলিশে দেয়। পরদিন শাফিন ও আমিনের বাবা দেলওয়ার হোসেন শৈলকুপা থানায় তার বড়ভাই ইকবাল হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

আদালত পুলিশের পরিদর্শক আব্দুল বারি জানান, গত ৫ জানুয়ারি আসামি ইকবাল জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আব্দুল মতিনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মামলার একমাত্র আসামি ইকবাল হোসেনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্রটি বিচারিক আদালতে উপস্থাপন করা হবে।

  •  
  •  
  •  
  •