“মুভমেন্ট পাস” পেতে ৪৬ ঘণ্টায় ১৬ কোটি হিট

pass

নিউজ ডেস্কঃ করোনার সংক্রমণ ঠেকাতে আট দিন সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। বুধবার থেকে এটি কার্যকর হয়েছে। এই বিধিনিষেধের মধ্যে যাদের জরুরিভিত্তিতে বাইরে যেতে হবে তাদের জন্য ‘মুভমেন্ট পাস’ চালু করেছে পুলিশ।

‘মুভমেন্ট পাস’ পেতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত ১৫ কোটি ৯৯ লাখ ২২ হাজার ৬৫ বার হিট বা নক করা হয়েছে। প্রতি মিনিটে হিট হয়েছে ১৪ হাজার ১৪ হাজার ২৬টি।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৪৬ ঘণ্টায় ওয়েবসাইটে ঢুকে মুভমেন্ট পাসের জন্য নিবন্ধন করেছেন চার লাখ ৯৭৭ জন। আর পুলিশ পাস ইস্যু করেছে ৩ লাখ ১৬ হাজার ৮০১টি।

১৩ এপ্রিল রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে আইজিপি ড. বেনজীর আহমেদ ওই মুভমেন্ট পাস অ্যাপের উদ্বোধন করেন। movementpass.police.gov.bd ওয়েবসাইটটিতে পাসের জন্য আবেদন করতে হয়।

জানা গেছে, ১৪টি শ্রেণিতে ‘মুভমেন্ট পাস’ দেবে পুলিশ। যেমন মুদি দোকানে কেনাকাটা, কাঁচা বাজার, ওষুধপত্র, চিকিৎসা কাজে নিয়োজিত, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি বা খুচরা ক্রয়, পর্যটন, মৃতদেহ সৎকার, ব্যবসা ইত্যাদি ক্যাটাগরিতে দেওয়া হবে এই ‘মুভমেন্ট পাস’।

  •  
  •  
  •  
  •