বিদেশে গোপন বৈঠক করেছে ভারত-পাকিস্তান: রয়টার্স

pqakind

আন্তর্জাতিক ডেস্কঃ

কাশ্মীর নিয়ে সামরিক উত্তেজনা কমিয়ে আনতে ভারত-পাকিস্তানের গোপন বৈঠক হয়েছে। গত জানুয়ারিতে দুবাইয়ে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বার্তা সংস্থা রয়টার্স ও আলজাজিরা এমন খবর দিয়েছে।

রয়টার্স জানিয়েছে, ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং- আরএডব্লিউ) এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই (ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স)-এর কর্মকর্তারা সংযুক্ত আরব আমিরাত সরকারের মধ্যস্থতায় দুবাইয়ে বৈঠকে বসেছিলেন।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাদের কেউই এ নিয়ে সাড়া দেয়নি।

কিন্তু আয়েশা সিদ্দিকা নামে এক শীর্ষস্থানীয় পাকিস্তানি প্রতিরক্ষা বিশ্লেষক বলেছেন, ভারত ও পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা কয়েক মাস ধরেই তৃতীয় দেশে সাক্ষাৎ করছেন বলে বিশ্বাস করেন তিনি।

তিনি বলেছেন, আমার মনে হয় থাইল্যান্ডে বৈঠক হয়েছে, দুবাইতে হয়েছে, হয়েছে লন্ডনেও।

  •  
  •  
  •  
  •