ভ্যান চালিয়ে চলছে সুজনের লেখাপড়া ও সংসার

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি:
গ্রামে এমন ভাল ছেলে আর একটাও নেউ। জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করছে সংসারটাতে দাড় করাতে আবার সেইসাথে নিজেকে প্রতিষ্ঠিত করতে। সুজন ঝিনাইদহ সদর উপজেলার হরিপুর ইউনিয়নের রামনগর গ্রামের ছেলে। বাবা ছেড়ে চলে গেছে বহুদিন আগেই। সেই থেকে হাল ধরেছে কঠিন সংসারের।

এলাকাবাসী জানায়, কলেজে ভ্যান রেখে ক্লাস করছে। লেখা পড়াতেও তার জুড়ি নেই। নিজে লেখার পড়া করছে, আবার বোনদেরকেও পড়া লেখা করাচ্ছে। সুজনকে দেখে অন্যদের শিক্ষা নেয়া উচিত। একজন আদর্শবান মানুষ হবে সে।

সুজনের মা মনজুরা খাতুন জানান, সুজনের বাবা দ্বিতীয় বিয়ের পর থেকে প্রথম পক্ষের স্ত্রী, ছেলে মেয়েদের কোন খোঁজ খরব রাখেন না। তাই কিশোর বয়সেই সংসারের হাল ধরতে হয়েছে সুজনকে। মা আর দুই বোন নিয়ে সুজনের সংসার। ছোট থেকেই সুজন লেখা পড়ায় ভালো, মেধাবি ছাত্র। । শত কষ্টের মাঝেও সে পড়া লেখা করে যাচ্ছে।

সুজনের শিক্ষক মশিউর রহমান জানান, গ্রামের স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৮৮ পেয়েছে। এখন বর্তমানে রামনগর এ এন্ড জে কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিবে। কখনো দিন মজুরীর আবার কখনো ভ্যান চালিয়ে যে আয় হয় তা দিয়ে কোন রকম সংসার চলে। এরপরও থেমে নেই পড়া লেখা।

সুজন জানান, পরের বাড়িতে কাজ করেছি। নিজেদের জায়গা জমি নেই। অভাবের সংসার। সহপাঠিদেরকে ভ্যানে করে কলেজে আনা কষ্ঠেরই ব্যাপার। শত কষ্ঠের মাঝেও পড়া লেখা করে ইজ্ঞিনিয়ার হতে চাই।

  •  
  •  
  •  
  •