৮ মাস বয়সি শিশু নিলো করোনা টিকা
নিউজ ডেস্কঃ
হাজারো লোকের ভীড়ে এবার করোনার টিকা নিলো ৮ মাস বয়সী শিশু। টিকা গ্রহণকারীদের মাঝে সে-ই সর্বকনিষ্ঠ বলে নিশ্চিত করা হয়েছে।
এনজো মিনকোলা নামের এই শিশুটির বসবাস নিউইয়র্কের ইউপিস্টেট বাল্ডউইনসভিল।
বাবা মায়ের সম্মতিতে তার শরীরে প্রয়োগ করা হয় ফাইজারের তৈরি Pfizer Covid-19 টিকা। জানা গিয়েছে, টিকা নেবার পর কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি শিশুটির শরীরে। শিশুটি সম্পূর্ণরূপে সুস্থ্য রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
এ বিষয়ে ইউপিস্টেটের পেডিয়াট্রিক এবং সংক্রামক রোগের চিকিৎসক ডা. জোসেফ ডোমাশোস্ক জানিয়েছেন, এনজো কোলামিনের বয়স পুরোপুরি ৮ মাস হওয়ার তিন সপ্তাহ আগেই তাকে ফাইজার ভ্যাকসিনের প্রথম ডোজটি দেওয়া হয়েছিল। বুধবার তাকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হল।
তাকে ৩ মাইক্রোগ্রামের ডোজ দেওয়া হয়েছে যা ১০ মাইকোগ্রাম পর্যন্ত বর্ধিত করার সুযোগ রয়েছে।
উল্লেখ্য যে, ফেডারেল সরকার ১২ বছরের কম বয়সীদের করোনার ভ্যাকসিন (Covid-19 vaccine) হিসেবে ফাইজার ভ্যাকসিন নেওয়ার অনুমোদন দিয়েছিল। তখন থেকেই টিকা নিচ্ছে অপ্রাপ্তবয়স্ক শিশুরা।
এর আগেও ৬বছর ও ২ বছর বয়সী দুই শিশুর টিকা নেয়ার ঘটনা ঘটে।

