স্পেনের রাস্তায় শুয়ে আছে রক্তমাখা নগ্ন মানুষ

বিনোদন ডেস্কঃ রাস্তায় শুয়ে রক্তমাখা স্বচ্ছ পলিথিনে নগ্ন দেহ মুড়ে প্রতিবাদ জানাচ্ছে মানুষ।

কীসের এই অভিনব প্রতিবাদ?

একদল মানুষের অতিরিক্ত মাংস খাওয়ার বিরুদ্ধে এই প্রতিবাদে। স্পেনের রাজধানী মাদ্রিদের রাস্তায় একদল অ্যাক্টিভিস্ট `ব্লাড সোকড` প্লাস্টিকে নিজেদের দেহ মুড়ে অতিরিক্ত মাংস ভোজনের বিরুদ্ধে এই প্রতিবাদ জানালেন।

তাঁরা নকল রক্ত ব্যবহার করে এই প্রতিবাদ জানায়। সুপারমার্কেট গুলিতে যেভাবে মাংস প্যাক করা থাকে সেই ছবিটা মনে করাবার জন্য এই প্রক্রিয়া। ওই দলের তরফে বলা হয়েছে, তারা চাইছিল মানুষের ক্ষিদে আর তার জন্যে অনুষ্ঠিত ঘটনাক্রম ঠিক কেমন, তার উপর আলোকপাত করতে।

মাংস ব্যবহারের দিক থেকে স্পেন হল ইউরোপে দ্বিতীয়। এই অদ্ভুত প্রতিবাদ সারা বিশ্বের নজর কেড়েছে।

  •  
  •  
  •  
  •  

Tags: , ,