শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও এক দফা বাড়ল

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান বিধিনিষেধের মধ্যে আগামী ২৯ মে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল। কিন্তু চলমান লকডাউনের সময়সীমা বৃদ্ধি করায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানো হলো।

বুধবার (২৬ মে) দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়াল সংবাদ সম্মেলন শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন।

প্রসঙ্গত, গত বছর ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর ওই বছর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দফায় দফায় তা বাড়িয়ে আগামী ২৯ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়।

রবিবার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগ করোনাভাইরাস বিস্তার রোধে সার্বিক কার্যাবলী/চলাচল বিধি-নিষেধ আরোপ ৩০ মে পর্যন্ত বৃদ্ধি করে। এর ফলে ৩০ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই পরিস্থিতিতে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠানে আরও এক দফা ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

  •  
  •  
  •  
  •  

Tags: