তানোরে যৌন হয়রানি বন্ধে মানববন্ধন
তানোর (রাজশাহী) সংবাদদাতা :
‘নারী পুরুষ মিলাও হাত যৌন হয়রানি বন্ধ করি।’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজশাহী তানোরে ‘পল্লী সমাজ’ এর উদ্যোগে যৌন হয়রানি বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় মুন্ডুমালা পৌরসভার পাঁচন্দর স্কুলের র্পাশে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
পরে এক পথসভায় বক্তব্য রাখেন পাঁচন্দর দাখিল মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদ, সমাজ সেবক আলহাজ্ব মুনসুর রহমান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন পল্লী সমাজের সভাপ্রধান মোসা: জাহানারা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ।

