লকডাউনের মধ্যে করা সব বিয়ে বাতিল করলো মধ্যপ্রদেশ রাজ্য সরকার

marriager

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জারি কড়া লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করে মে মাসে গোপনে যেসব বিয়ে করা হয়েছে, সেই বিয়ে বাতিল ঘোষণা করেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্য সরকার। পাশাপাশি নবদম্পতিকে ম্যারেজ সার্টিফিকেট ইস্যু না করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) রাজ্য প্রশাসন এ ঘোষণা দেয়। জানা গেছে, লকডাউন উপেক্ষা করে শুধু মে মাসেই রাজ্যেটিতে মোট ১৩০টি গোপন বিয়ে হয়। সরকারি নির্দেশ অমান্য করায় ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী বিয়েগুলোকে বাতিল ঘোষণা করা হয়।

এ বিষয়ে রাজ্য প্রশাসন বলছে, লকডাউন ঘোষণার সময় স্পষ্টভাবে জানানো হয়েছিল, মে মাসে কোনো ধরনের বিয়ে হবে না। তবুও বেশ কিছু ক্ষেত্রে সেই নির্দেশ অমান্য করা হয়েছে। ফলে এমন সিদ্ধান্ত নেয় রাজ্য।

এ ঘটনার পর অনেকে আবার পাশের রাজ্য উত্তরপ্রদেশে গিয়ে সারছেন বিয়ের আনুষ্ঠানিকতা। কারণ অন্য কোনো রাজ্যে লকডাউনে বিয়ে বন্ধ এমন নিয়ম বলবৎ নাই।

এর আগে তামিলনাড়ুর এক জুটি চলমান বিধিনিষেধ এড়াতে বিয়ের জন্য একটি বিমান ভাড়া করেছেন। ১৬০ জনেরও বেশি অতিথিকে নিয়ে মাঝ আকাশেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন।

  •  
  •  
  •  
  •