ইতালিতে প্রবেশের নিষেধাজ্ঞা আবার বাড়লো
নিউজ ডেস্কঃ আগামী ২১ জুন পর্যন্ত বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার যাত্রীদের ইতালিতে প্রবেশের নিষেধাজ্ঞা বাড়িয়েছে দেশটির সরকার।
ইতালির সংবাদমাধ্যমে দ্য লেকাল জানিয়েছে, ভারতের শনাক্ত করোনাভাইরাসের অতি সংক্রামক ধরনটির বিস্তার ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই তিন দেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হল।
এপ্রিলের শেষ দিকে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশের যাত্রীদেরও নিষেধাজ্ঞার তালিকায় যোগ করা হয়। সেই কড়াকড়ির মেয়াদ রোববার শেষ হওয়ার কথা ছিল।
কিন্তু রোববার ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পারাঞ্জার দপ্তর থেকে এক বিবৃতিতে নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ২১ জুন পর্যন্ত বাড়ানোর কথা জানানো হয়। তবে ইতালীয় নাগরিকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

