জুন মাসে হতে পারে কালবৈশাখী ঝড়

নিউজ ডেস্কঃ আবহাওয়া অধিদপ্তর বলছে জুন মাসেই বঙ্গপোসাগরে একাধিক গভীর নিম্নচাপ হবার সম্ভাবনা রয়েছে।সেই সাথে রয়েছে একাধিক কালবৈশাখী ঝড় হবার ও আশংকা।

এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহিত হবে,ফলস্বরুপ সারাদেশেই কম বেশি ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা আছে।দেশের কোথাও কোথাও তীব্র বৃষ্টিপাত হবে যা বন্যা সৃষ্টির কারন হতে পারে।

গতকাল (২জুন)আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামসুদ্দিনের সভাপতিত্বে বৈঠক মাসিক সভা অনুষ্ঠিত হয়। বিশেষজ্ঞগন এসব তথ্য জানান।তারা আরোও জানান মে মাসে স্বাভাবিকের চেয়ে ২৬.৬ শতাংশ বৃষ্টিপাত কমে হয়েছে,তাই জুন মাসে বৃষ্টি হবার সম্ভাবনা প্রবল।তবে তুলনামূলক খুলনা এবং ময়মনসিংহ অঞ্চলে গতমাসে বৃষ্টিপাত বেশি হয়েছে।

জুন মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপের প্রবল সম্ভাবনা রয়েছে।এর প্রভাবে দেশব্যাপী দেশে মাঝারি থেকে তীব্র বৃষ্টিপাতের পাশাপাশি ঝড় হবার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞগণ।তাপমাত্রা ৩৬-৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে চলতি জুন মাসে।

  •  
  •  
  •  
  •  

Tags: ,