পোষাপ্রাণী, গবাদিপশু এরাও কি তবে করোনার ঝুঁকিতে!

মোঃ এম.এন.আজিম

আমরা করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সঠিক উত্সটি জানি না, তবে আমরা জানি যে এটি মূলত একটি প্রাণী থেকে এসেছে, সম্ভবত একটি বাদুর।

প্রাণী, করোনাভাইরাসকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে এমন কোন তথ্য পাওয়া যায় নি এ পর্যন্ত ।

আজ অবধি প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে বলা যায় মানুষের মধ্যে প্রাণী থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি কম। তবে এই ভাইরাস কিছু পরিস্থিতিতে মানুষ থেকে প্রাণীতে ছড়িয়ে যেতে পারে, বিশেষত ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে।

করোনায় আক্রান্ত সন্দেহযুক্ত বা নিশ্চিত ব্যক্তিদের পোষা প্রাণী এবং বন্যজীবসহ সকল প্রাণির সাথে যোগাযোগ এড়ানো উচিত।

করোনাভাইরাস ভাইরাসের একটি বৃহৎ পরিবার। কিছু করোনা ভাইরাস মানুষের মধ্যে ঠান্ডা জাতীয় রোগ সৃষ্টি করে, অন্যরা গবাদি পশু, উট এবং বাদুড়ের মতো নির্দিষ্ট ধরণের প্রাণীগুলিতে রোগ সৃষ্টি করে। কিছু করোনাভাইরাস কেবল কুকুর ও বিড়াল জাতীয় প্রাণীকে আক্রান্ত করে কিন্তু মানুষে সংক্রমিত হয় না।

কিছু করোনভাইরাস যা প্রাণীকে সংক্রামিত করে ও তা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে সেখান থেকে অন্য মানুষে ছড়াতে পারে এ ধরনের ঘটনা বিরল।

করোনা ভাইরাস সম্ভবত বাদুরে থেকে মানুষে ছড়িযে পড়েছিল এমনটাই ধারণা বিজ্ঞানীদের।

করোনায় যে পশু আক্রান্ত হতে পারে এই ঘটনাটি প্রথম নিউইয়র্কের একটি চিড়িয়াখানায় বাঘের ক্ষেএে ঘটেছিল। পরবর্তীতে বিড়াল,  কুকুর, চিড়িয়াখানা বা অভয়ারণ্যে বড় বিড়াল, চিড়িয়াখানায় গরিলা, খামারে Mink (বেজির মত প্রাণি) এসব প্রাণি করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এই প্রাণিগুলো মানুষ থেকে আক্রান্ত হয়েছে বলে প্রমান পাওয়া গেছে।  এছাড়া অন্যান্য প্রাণি যেমন বাদুর, বানর, সিংহ, বাঘ, গরিলা, বেজি, ফেরেট সহ বিভিণ্ন স্তন্যপায়ী ও মাংসাসী প্রাণি করোনায় আক্রান্ত হওয়ার প্রমান গবেষণাগারে পাওয়া গেছে। কিন্তু ইঁদুর, মুরগি এবং হাঁসের করোনা হওয়ার কোন প্রমান পাওয়া যায়নি গবেষণাগারে।

তবে এসব প্রাণি থেকে করোনা মানুষে সংক্রমিত হয় কি না তা এখনও জানা যায়নি। এ নিয়ে আরও বিস্তর গবেষণার প্রয়োজন বলে মনে করছেন বিজ্ঞানীরা।

  •  
  •  
  •  
  •  

Tags: , ,