জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি কার্যক্রম স্থগিত
নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ও স্নাতক প্রফেশনাল কোর্সের অনলাইন ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম স্থগিত থাকবে।
সোমবার (০৭ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ ভর্তি কমিটির সভার এ সিদ্ধান্ত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ মহামারির বর্তমান পরিস্থিতি বিবেচনায় এনে পূর্বঘোষিত ৮ জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও ২৩ জুন ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে আরও বলা হয়, ভর্তি সম্পর্কিত সব কার্যক্রম ও নির্দেশনা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

