শনাক্ত মাত্র একজন, লকডাউন থিম্পু

Bhutan
করোনা মহামারী থেকে মুক্তি পেতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ ভূটান।
তারই ধারাবাহিকতায় মাত্র একজনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ায় দ্রুততম সময়ের মাঝে লকডাউন কার্যকর করেছে দেশটি।
ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফেসবুক পেজ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।
আট বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর শরীরে পাওয়া গিয়েছে করোনা ভাইরাস।

শনিবার (১২ জুন) দুপুরের দিকে থিম্পুর ড্রুক স্কুলের এক শিক্ষার্থী করোনা পজিটিভ হয়। এরপর সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় দ্রুততম সময়ের মাঝে  শহরে লকডাউন ঘোষণা করে।

জানা গেছে, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ওই শিক্ষার্থীর শরীরে করোনা ধরা পড়েছে। তবে আরটি-পিসিআর পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে।

এদিকে লকডাউনের এই সময়ের মধ্যে থিম্পুর সবার করোনা পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে।
শনিবার (১২ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়েছে লকডাউন যা চলবে  ৭২ ঘণ্টা ধরে।
  •  
  •  
  •  
  •  

Tags: ,