তিমির মুখ থেকে বেঁচে ফিরলেন মৎসজীবী

বিনোদন ডেস্কঃ চিংড়ি ধরতে গিয়ে তিমির খাবার হতে চলেছিলেন এক ব্যক্তি। তবে ভাগ্যের জোরে তিমির মুখ থেকে বেঁচে ফিরেছেন তিনি। এমনই ঘটনা ঘটেছে  আমেরিকার ম্যাসাচুসেটসের দ্বীপে।

পেশায় মৎস্যজীবী ৫৬ বছরের মাইকেল প্যাকার্ড তাঁর এক সহযোগীকে নিয়ে সমুদ্রে গলদা চিংড়ি ধরতে গিয়েছিলেন। মাইকেল এক জন ডুবুরিও। গভীর জলে নেমে গলদা ধরেন। তা করতে গিয়েই শুক্রবার জলের নীচে ঝাঁকুনি অনুভব করেন। আচমকা একটা ধাক্কা খেয়ে চারিদিক অন্ধকার হয়ে যায় তাঁর।

একটি হাম্পব্যাক তিমির কবলে পড়েন তিনি। হাঁ করে তাঁকে গিলে নেয় তিমিটি। কিন্তু আস্ত মানুষ গিলতে না পেরে কয়েক মুহূর্ত পরই ওই ব্যক্তিকে উগরে দেয় সে। মৃত্যুর মুখ থেকে প্রাণ নিয়ে ফিরে এসে ভাগ্যকেও বিশ্বাস করতে পারছেন না ওই ব্যক্তি।

তিমির মুখ থেকে ছিটকে পড়ে কোনও রকমে সাঁতার কেটে সহযোগীর কাছে পৌঁছন তিনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে অল্পবিস্তর ব্যথা ছাড়া শরীরে আর কোনও সমস্যাই দেখা দেয়নি তাঁর। হাসপাতাল থেকে নিজেই নেটমাধ্যমে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন মাইকেল। এমন ‘আজব’ ঘটনা দেখে সঙ্গে সঙ্গে হামলে পড়েন সকলে।

  •  
  •  
  •  
  •  

Tags: , ,