করোনা সংক্রমণ কমছে ভারতে

indiA CORONA
আন্তর্জাতিক ডেস্কঃ
করোনা ভাইরাসে বিপর্যস্ত ভারতে ক্রমাগত কমছে করোনা সংক্রমণ। যা দেশটিকে দেখাচ্ছে আশার আলো।
দেশটির বিভিন্ন গণমাধ্যম মারফত জানা যায়, পাঁচদিন পর দেশটিতে দৈনিক মৃতের ৩ হাজারের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ২ হাজার ৭২৬ জনের।

এছাড়াও জানা যায়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৪৭১ জন।

এ নিয়ে এখন পর্যন্ত সেখানে মোট প্রাণ হারিয়েছেন ৩ লক্ষ ৭৭ হাজার ৩১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৫ লক্ষ ৭০ হাজার ৮৮১ ।

পাঁচদিন পর দেশটিতে দৈনিক মৃতের ৩ হাজারের নিচে নেমেছে। মৃতের সংখ্যা আরো দ্রুত কমে আসবে বলে আশাবাদী ভারত।

গণমাধ্যমগুলো আরো জানায়, ভারতের অধিকাংশ রাজ্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১২৯ জন। ২ মার্চের পর এই প্রথমবার সে রাজ্যে একদিনে আক্রান্তের সংখ্যা কমেছে বলে জানিয়েছের ভারতীয় সংবাদমাধ্যমগুলো। অন্যদিকে কর্নাটকেও আক্রান্তের সংখ্যা ৭ হাজারের নিচে নেমেছে। পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশাতে তা ৫ হাজারের নিচে নেমেছে।

ভারতে সোমবার (১৪ জুন) মোট রোগীর সংখ্যা ১০ লক্ষের নিচে নেমে যায়। গত ২৪ ঘণ্টায় কমেছে ৬০ হাজার। এখন ভারতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯ লক্ষ ১৩ হাজার ৩৭৮ জন।
  •  
  •  
  •  
  •