রোনালদোর পর পোগবা-লোকাতেল্লি, কোকের বোতলের সঙ্গে সরলো মদের বোতলও

স্পোর্টস ডেস্কঃ ক্রিশ্চিয়ানো রোনালদো কোকের বোতল সরিয়ে দেওয়ায় প্রায় ৩৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছিল সেই সংস্থার। এ বার একই কাজ করলেন ইটালির ম্যানুয়েল লোকাতেল্লি। পল পোগবা সরালেন বিয়ারের বোতল।

রোনালদোর পর সাংবাদিক বৈঠকে এসে বোতল সরালেন ইটালির হয়ে জোড়া গোল করা লোকাতেল্লি। জলের বোতল সামনে রেখে ঠান্ডা পানীয়ের বোতল সরিয়ে দিলেন তিনি। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ইটালির জয়ের নায়ক তিনি। তাঁর এমন কাজ কী প্রভাব ফেলে সেই দিকেই তাকিয়ে বিশ্ব।

অন্য দিকে জার্মানি ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে সামনে রাখা বিয়ারের বোতল সরিয়ে ছিলেন পল পোগবা। তাঁর সেই কাজের ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। তাঁর ধর্ম মদ্যপানের বিরুদ্ধে। সেই জন্যই এমন করেছেন বলে মনে করা হচ্ছে। ফ্রান্সের বিরুদ্ধে ০-১ গোলে হেরে যায় তাঁরা।

উল্লেখ্য পর্তুগাল-হাঙ্গেরির ম্যাচের আগে পর্তুগিজ অধিনায়ক রোনালদো টেবিল থেকে কোকাকোলার বোতল দূরে সরিয়ে রাখেন। এরপর সবাইকে পানি পান করার আহ্বান জানিয়ে একটি পানির বোতল সামনে রেখে সংবাদ সম্মেলন শুরু করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

পর্তুগিজ উইঙ্গারের এই কাণ্ডে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে বিখ্যাত কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র রিপোর্ট অনুযায়ী, রোনালদো কোকাকোলার বদলে পানি খাওয়ার আহ্বান জানানোর পর শেয়ারের দাম কমে যাওয়ায় প্রায় চার শ কোটি ডলার (বাংলাদেশের মুদ্রায় প্রায় ৩৪ হাজার কোটি টাকা) হারিয়েছে কোম্পানিটি।

  •  
  •  
  •  
  •  

Tags: