চট্টগ্রামে সৈকতজুড়ে হাজার হাজার মাল্টা, রহস্য সমাধান!

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম আনোয়ারা উপজেলার পারকি সৈকত জুড়ে কমলা সদৃশ হলুদ রঙের মাল্টা আর মাল্টা। সেই মাল্টা নিয়ে ছোড়াছুড়ি করছে স্থানীয় শিশুরা। বুধবার (১৬ জুন) উপজেলার পারকি সৈকতে এত মাল্টা দেখে বিস্মিত হয়েছেন স্থানীয় লোকজন।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুর থেকে মাল্টাগুলো মাটি খুঁড়ে চাপা দেওয়ার কাজ শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাউয়ূম শাহ।

তিনি বলেন, ১৪ জুন মধ্যরাতে কিছু লোক দুই কাভার্ডভ্যান নষ্ট মাল্টা এনে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় ফেলে যায়। সাগরের পানিতে এই মাল্টাগুলো প্রায় আধা কিলোমিটার এলাকায় ছড়িয়ে গেছে। এখন শ্রমিক দিয়ে এগুলো মাটিচাপা দেওয়ার কাজ চলছে। এই কাজ শেষ হতে রাত ৮-৯টা বাজবে।

তিনি আরও বলেন, কারা এগুলো ফেলে গেছে তা জানা যায়নি। মাল্টাগুলো খাবারের অনুপযোগী ও পচা। তাই পরিবেশ যাতে দূষিত না হয় সেজন্য মাল্টাগুলো মাটি চাপা দেওয়া হচ্ছে।

  •  
  •  
  •  
  •  

Tags: