হাবিপ্রবিতে নিরাপদ সড়কের দাবিতে মানব্ন্ধন ও অবস্থান কর্মসুচি পালন
হাবিপ্রবি প্রতিনিধিঃ
নিরাপদ সড়ক চাই এবং জীবনের নিরাপদ চাই এই শ্লোগানকে সামনে রেখে মাবনবন্ধন ও রাস্তায় অবস্থায় কর্মসুচী পালন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা।
সকাল সাড়ে দশটা থেকে এই মানববন্ধন কর্মসুচী পালন করছে। প্রায় ১ কিলোমিটার রাস্তায় মানববন্ধন করছে শির্ক্ষার্থীরা। দিনাজপুর রংপুর ও ঠাকুরগাঁও মহাসড়কে ক্যাম্পাসের সামনে অবস্থান করে। ঐ সময় আশেপাশের যানচলাচন বন্ধ হয়েযায়। হাতে হাত রেখে মানব বন্ধণ করার পর খোলা আকাশের নিচে নিজের জীবনের নিরাপত্ত্বা চেয়ে রাস্তায় বসে পড়ে। দাবী না আদায় হওয়া পর্যন্ত বসে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
হাবিপ্রবির সকল অনুষদের ছাত্রছাত্রীরা এবং সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠন এই ব্যানারে অংশ গ্রহণ করেন। তাদের পক্ষথেকে হাবিপ্রবি উপাচার্যের নিকট স্বারক লিপি দেয়া হয়। এতে ঘাতকদের অবিলম্বে গ্রেফতার করে এর দৃষ্ঠান্তমুলক শাস্তি প্রদান, শহরের কলেজ মোড় থেকে দশমাইল পর্যন্ত রাস্তা প্রশস্ত করে, ডিভাইডার দেওয়া, বাকগুলোতে সতর্কতামুলক ইন্ডিকেটর এর ব্যবস্থা করা, সম্পর্ন রাস্তায় ল্যাম্পোষ্ট ব্যবস্থা করা, ক্যাম্পাসের সামনে হস্তশিল্প থেকে বিকেএসপি পর্যন্ত ছোট আকারে ও ঘন ঘন স্পিডব্রেকার স্থাপন করা, ছুটির দিনে সকাল,দুপুর সন্ধায় প্রয়োজনীয় সংখ্যক ট্রিপের ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয়ের বাসের সংখ্যা বৃদ্ধি করা এবং ছিনতাই রোধ করার জন্যে পুলিশি টহল ও নিরাপত্বা ব্যবস্থা জোড়দার করার দাবী করা হয়।।
উল্লেখ্য গত ৪ ই মার্চ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ইঙ্গিনিয়ারিং অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী রহিমা খাতুন রিমা ও হাবিপ্রবি বাসের হেল্পার টিটু মৃত্যু বরণ করে। এর আগেও বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় হাবিপ্রবির অনেক মেধাবীর প্রাণ ঝরেছে। আন্দোলনের এক পর্যায়ে জেলা প্রশাসক এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক, দিনাজপুর, জেলা পুলিশ সুপার এর পক্ষে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের দীর্ঘক্ষণ আলোচনা চলে। অবশেষে অতিরিক্ত জেলা প্রশাসক ছাত্রদের যৌক্তিক দাবির সঙ্গে একমত পোষন করেন এবং তার অনুরোধের প্রেক্ষিতে আগামী রবিবার পর্যন্ত সকল প্রকার আন্দোলন স্থগিত করা হয়।

